এবার বাড়ল এলপি গ্যাসের দাম

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ন, ১৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ৭:০৩ অপরাহ্ন, ১৯ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের (LPG) দাম আবারও বাড়ানো হয়েছে। নতুন নির্ধারিত দামে প্রতি ১২ কেজি সিলিন্ডার ১ হাজার ৭২৮ টাকা থেকে বেড়ে ১ হাজার ৯৪০ টাকা হয়েছে। অর্থাৎ প্রতি সিলিন্ডারে দাম বেড়েছে ২১২ টাকা।

রোববার (১৯ এপ্রিল) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন এই মূল্য আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

আরও পড়ুন: জ্বালানি তেলের দাম বাড়লো

সবশেষ এই সমন্বয়ের ফলে মাত্র ১৮ দিনের ব্যবধানে দুই দফায় ১২ কেজি সিলিন্ডারের দাম মোট ৫৯৯ টাকা বেড়েছে।

এর আগে গত ২ এপ্রিল ১২ কেজি এলপি গ্যাসের দাম ৩৮৭ টাকা বাড়ানো হয়েছিল। সেই ধারাবাহিকতায় ১৮ দিনের মাথায় আবারও ২১২ টাকা বৃদ্ধি পেলো।

আরও পড়ুন: বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের জানাযা সম্পন্ন