জরিমানা ছাড়াই গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়াল বিআরটিএ

Shahrier Islam Pallab
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ন, ২৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ৮:৫৫ অপরাহ্ন, ২৬ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযানের মালিকদের জন্য জরিমানা ছাড়াই বকেয়া কর ও ফি পরিশোধের সুযোগ বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর পর্যন্ত মূল কর ও ফি জমা দিয়ে যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করা যাবে।

সোমবার (২৬ অক্টোবর) বিআরটিএর এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কোনো জরিমানা ছাড়াই মোটরযানের ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন, রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদের সুযোগ পাবেন সংশ্লিষ্টরা। এ ক্ষেত্রে শুধু বকেয়া মূল কর ও ফি পরিশোধ করতে হবে।

বিআরটিএ জানিয়েছে, আগামী বৃহস্পতিবার (২৯ অক্টোবর) পর্যন্ত এ সুবিধা বহাল থাকবে। এটিকে শেষ সুযোগ হিসেবে উল্লেখ করে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় অর্থ পরিশোধ করে যানবাহনের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করতে মালিক ও চালকদের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

আরও পড়ুন: জাপানি বিনিয়োগ বাড়াতে অনুকূল পরিবেশ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী