মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৩৩ অপরাহ্ন, ২৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ১:৩৩ অপরাহ্ন, ২৪ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। শনিবার ভোরে দুর্বৃত্তরা গাড়িটি লক্ষ্য করে গুলি চালায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান। তিনি জানান, গুলির ঘটনার সময় গাড়িতে ছিলেন না আসিফ আকবর। ফলে তিনি অক্ষত রয়েছেন।

আরও পড়ুন: নতুন ইংরেজি নিউজ চ্যানেল ওয়াদা টিভিকে তরঙ্গ বরাদ্দের অনুমোদন দিল বিটিআরসি

তবে কারা এবং কী কারণে গাড়িটি লক্ষ্য করে গুলি চালিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। আসিফ আকবরের ব্যক্তিগত কিংবা পেশাগত কোনো বিরোধের সঙ্গে এ ঘটনার সম্পর্ক রয়েছে কি না, তাও জানা যায়নি।

ঘটনার কারণ ও জড়িত ব্যক্তিদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন: প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই