অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে হাসপাতালে দেখতে গেলেন রুহুল কবির রিজভী

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ন, ২২ অক্টোবর ২০২৬ | আপডেট: ৫:৪২ পূর্বাহ্ন, ২৩ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অসুস্থ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে দেখতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে তিনি হাসপাতালে গিয়ে মিনুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।

এ সময় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, হাসপাতালের পরিচালকসহ সংশ্লিষ্ট চিকিৎসকেরা উপস্থিত ছিলেন। হাসপাতালে ভূমিমন্ত্রীর চিকিৎসার খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাঁর শারীরিক অবস্থার বিষয়ে অবগত হন রিজভী। তিনি মিজানুর রহমান মিনুর দ্রুত সুস্থতা কামনা করেন।

আরও পড়ুন: সহিংসতা ছাড়াই উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন

তবে ভূমিমন্ত্রীর অসুস্থতার কারণ, বর্তমান শারীরিক অবস্থা এবং চিকিৎসাসংক্রান্ত বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।