কুলাউড়া উপজেলা শ্রমিক দলের কমিটি গঠন

Shahrier Islam Pallab
কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ন, ২১ অক্টোবর ২০২৬ | আপডেট: ৫:৪১ অপরাহ্ন, ২১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয়তাবাদী শ্রমিক দলের উপজেলা  শাখার ৭১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মো. ইসলাম উদ্দিনকে ৩য় বারের মত সভাপতি, আব্দুস সামাদকে সাধারণ সম্পাদক ও মোঃ আসুক মিয়াকে সাংগঠনিক সম্পাদক  করা হয়েছে।

গত ১৮ অক্টোবর মৌলভীবাজার জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম খাঁন ও সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম স্বাক্ষরিত এক ঘোষণায় এ কমিটিকে অনুমোদন দেওয়া হয়।

আরও পড়ুন: রাজশাহী শহর থেকে ১০৩টি তাজা ককটেল উদ্ধার করেছে এসআরবি৫