সুন্দরগঞ্জে জুয়ার আসর থেকে ৬ জন গ্রেপ্তার

Sadek Ali
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশিত: ১:০২ অপরাহ্ন, ২২ অক্টোবর ২০২৬ | আপডেট: ১:১৭ অপরাহ্ন, ২২ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলার অভিযোগে ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ৮ হাজার ৭০০ টাকা, দুটি মোবাইল ফোন, প্লেয়িং কার্ড ও জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ৫-৬ জন পালিয়ে যায়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা। 

আরও পড়ুন: সুন্দরগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার ১

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, উপজেলার শান্তিরাম ইউনিয়নের পাঁচগাছি শান্তিরাম এলাকার মো. মনারুল ইসলাম (৩৭), মো. জহুরুল ইসলাম (২৭), পরিমল চন্দ্র দাস (৩৫), মোহাম্মদ লাল মিয়া মিস্ত্রি (৩৫), মো. নুর আলম (২৬) ও মো. নান্নু মিয়া (৩৫)। 

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের আওতাধীন এলাকায় মাদক উদ্ধার ও রাতের টহলরত পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কঞ্চিবাড়ি ইউনিয়নের ভেষশীর বিলে আব্দুস সোবানের পুকুর পাড়ে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলার খবর পায়। 

আরও পড়ুন: অবরোধকারীদের সঙ্গে গোলাগুলি, সেনা পাহারায় সাজেক ছাড়লো ৩ হাজার পর্যটক

পরে উপপরিদর্শক (এসআই) মো. কামাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে কয়েকজন পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ ছয় জনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় রাতের অন্ধকারে আরও পাঁচ থেকে ছয়জন ব্যক্তি পালিয়ে যায়। 

পুলিশের দাবি, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলার কথা স্বীকার করেন তারা। পরে ঘটনাস্থল থেকে ৮ হাজার ৭০০ টাকা, দুটি মোবাইল ফোন, প্লেয়িং কার্ড ও জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। 

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, “এ ঘটনায় সুন্দরগঞ্জ থানায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৫ ধারায় মামলা হয়েছে। পরে গ্রেফতারকৃত ছয় জনকে আদালতে সোপর্দ করা হয়। 

তিনি আরও বলেন, জুয়া প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়েছে।”