বাড়ল ফার্নেস অয়েলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ন, ১৮ মে ২০২৬ | আপডেট: ৯:২৭ অপরাহ্ন, ১৮ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন মূল্য সমন্বয়ের মাধ্যমে ফার্নেস অয়েলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ১৮ টাকা ৮৫ পয়সা বৃদ্ধি পেয়ে ১১৩ টাকা ৫৪ পয়সা নির্ধারণ করা হয়েছে।

সোমবার (১৮ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নতুন নির্ধারিত এই মূল্য মধ্যরাত থেকে কার্যকর হবে।

আরও পড়ুন: সাকিবসহ ১৫ জনের নথি জব্দ করেছে দুদক

এর আগে গত ১২ এপ্রিল প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ৭০ টাকা ১০ পয়সা থেকে ২৪ টাকা বাড়িয়ে ৯৪ টাকা ৬৯ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

বিইআরসি জানায়, ১৮ মে অনুষ্ঠিত বিশেষ কমিশন সভায় আন্তর্জাতিক বাজারে পরিশোধিত ফার্নেস অয়েলের মূল্য, মে মাসের ক্রুড অয়েলের এফওবি মূল্য এবং মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় এনে নতুন মূল্য সমন্বয় করা হয়েছে।

আরও পড়ুন: টেকসই প্রবৃদ্ধি ও শরী‘আহভিত্তিক ব্যাংকিং লক্ষ্য নিয়ে এনসিসি ব্যাংকের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সংস্থাটি আরও জানায়, ১৩ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত আমদানি করা ফার্নেস অয়েলের গড় আন্তর্জাতিক মূল্য এবং মুদ্রা বিনিময় হারের পরিবর্তনের ভিত্তিতে এই সমন্বয় করা হয়েছে।

উল্লেখ্য, ফার্নেস অয়েলের মূল্য সমন্বয়ের জন্য গত ১৫ মার্চ একটি কমিটি গঠন করা হয়। পরবর্তীতে ওই কমিটির সুপারিশ ও বাজার পরিস্থিতি পর্যালোচনা করে এপ্রিল ও মে মাসে দফায় দফায় মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেয় কমিশন।