জবিতে ক্লাস চলাকালে ছাদের পলেস্তারা খসে দুই শিক্ষার্থী আহত

Sanchoy Biswas
আরাফাত চৌধুরী, জবি প্রতিনিধি
প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ন, ০১ এপ্রিল ২০২৬ | আপডেট: ৭:৪৫ অপরাহ্ন, ০১ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ক্লাস চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ে দুই শিক্ষার্থী আহত হয়েছেন। আহত দুই শিক্ষার্থী হলে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মাহফুজুর রহমান ও তানভীর নিয়াজ ফাহিম। তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। 

শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাম্পাসের পুরোনো কয়েকটি ভবন দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সংস্কারকাজের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর আগে একাধিকবার ওই সব ভবনে শিক্ষা কার্যক্রম স্থগিত করলেও মানসম্মত মেরামতকাজ হয়নি।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ঘটনার পরপরই উপাচার্য ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

আরও পড়ুন: চবিতে শিক্ষার্থীদের নিরাপত্তা বৃদ্ধি ও আধুনিক ক্যাম্পাস গড়তে ছাত্রদলের ৮ দফা দাবি

বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের তানজিল আল সিয়াম বলেন, সেমিনার রুমে ক্লাস চলাকালীন সময়ে উপর থেকে ছাদ খসে পড়ে। পরে দুইজন আহত হয়। আমরা তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠিয়ে দিই। তারা আশংকামুক্ত আছেন।

এদিকে এ ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করেন গণিত বিভাগের শিক্ষার্থীরা। এরপর তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিরে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে অবিলম্বে ভবন মেরামতের দাবি জানান তারা।

আরও পড়ুন: প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরে চালু হচ্ছে সংগীত শিক্ষা: সংস্কৃতিমন্ত্রী