ঢাবি ক্যাম্পাসে পরপর তিন ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থীদের আতঙ্ক

Any Akter
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৯ পূর্বাহ্ন, ১৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১২:০০ অপরাহ্ন, ১৬ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাতে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে জগন্নাথ হলের সামনে দুটি এবং টিএসসি মেট্রোরেল স্টেশনের কাছে আরও একটি ককটেল বিস্ফোরিত হয়। বিস্ফোরণের ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে অল্প সময়ের ব্যবধানে বিকট শব্দে তিনটি বিস্ফোরণের ঘটনায় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তারা ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

আরও পড়ুন: রাতে প্রকাশ হচ্ছে একাদশ ভর্তির প্রথম ধাপের ফল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসরাফিল রতন বিষয়টি নিশ্চিত করে বলেন, বিস্ফোরণের খবর পাওয়ার পরপরই প্রক্টরিয়াল বডি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে কাজ শুরু করেছেন। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।