তিন নির্বাচনের অনিয়ম-দুর্নীতি তদন্তে কমিটি
গত তিনটি জাতীয় সংসদ নির্বাচন ২০১৪, ২০১৮ এবং ২০২৪কে ঘিরে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনের ভূমিকা নিয়ে ওঠা অভিযোগের তদন্ত এবং ভবিষ্যতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে একটি সুপারিশ প্রণয়ন কমিটি গঠন করেছে সরকার। বৃহস্পতিবার (২৬ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশে অনুষ্ঠিত তিনটি জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশে-বিদেশে ব্যাপক সমালোচনা হয়েছে। এ নির্বাচনে বিভিন্ন কৌশলে জনগণের ভোটাধিকার হরণ করে একটি সাজানো প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতাসীন আওয়ামী লীগকে বিজয়ী ঘোষণা করা হয়েছে বলে জোরালো অভিযোগ রয়েছে। একইসঙ্গে, এসব নির্বাচনের মাধ্যমে সংবিধানের নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার বাধ্যবাধকতাও লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে আরও বলা হয়, “নির্বাচন পরিচালনাকারীদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে, যা দেশের আইনের শাসন, গণতন্ত্র ও মৌলিক মানবাধিকারকে বিপন্ন করেছে।”
আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা পেল ইসি, তফসিল ঘোষণার প্রস্তুতি
এই প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকার ভবিষ্যতে জনগণের ভোটাধিকার সুরক্ষিত করতে, গণতন্ত্র রক্ষায় ও কর্তৃত্ববাদ প্রতিহত করতে বিগত তিনটি জাতীয় নির্বাচনে সংঘটিত অনিয়ম, দুর্নীতি এবং অপরাধমূলক কর্মকাণ্ড তদন্তের সিদ্ধান্ত নেয়। সেইসঙ্গে ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের জন্য একটি কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্যরা
আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল এখনো হয়নি, স্থানীয় নির্বাচনও সরকারের নির্দেশের অপেক্ষায় ইসি
- সাবেক হাইকোর্ট বিচারপতি শামীম হাসনাইন*কে কমিটির সভাপতি করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন:
- সাবেক অতিরিক্ত সচিব শামীম আল মামুন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক (সুপণ)
- জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী
- ব্যারিস্টার তাজরিয়ান আকরাম হোসাইন
- নির্বাচন বিশেষজ্ঞ ড. মো. আব্দুল আলীম
সরকার আশা করছে, এ কমিটির তদন্ত ও সুপারিশ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে এবং ভবিষ্যতের নির্বাচনগুলোর জন্য একটি গ্রহণযোগ্য কাঠামো তৈরি করবে।





