অংশগ্রহণমূলক ও নির্ভরযোগ্য নির্বাচন দেখতে চায় ইইউ
আগামী ১২ স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও নির্ভরযোগ্য জাতীয় নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। সেইসঙ্গে নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি এবং সব দলের জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছে ইইউ।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার ( সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে ইইউ’র ইলেকশন অবজারভেশন মিশনের প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস সাংবাদিকদের এ কথা বলেন।
আরও পড়ুন: জানুয়ারিতে সংবিধান সংশোধন, এরপর গণভোটের পরিকল্পনা
এ সময় ইভার্স ইজাবস বলেন, ‘গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশের সঙ্গে আমাদের যে দৃঢ় সম্পর্ক, ইউরোপীয় ইউনিয়ন তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এখানে কোনো পরামর্শ দিতে বা কোনো কিছু সংশোধন করতে আসিনি। আমাদের মূল কাজ হলো নির্বাচন পর্যবেক্ষণ করা এবং মিশন শেষে আমাদের পর্যবেক্ষণগুলো তুলে ধরা।’
বলেন, আমরা চাই আগামী বৃহস্পতিবার একটি স্বচ্ছ, অংশগ্রহণমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচন প্রত্যাশা করেন ইইউ মিশনের প্রধান।
আরও পড়ুন: পেছাচ্ছে ইউপি নির্বাচন, জানুয়ারিতে ভোটের পরিকল্পনা
সিইসির সঙ্গে আলোচনায় অগ্রাধিকার পাওয়া বিষয়গুলো উল্লেখ করে তিনি জানিয়েছেন, ইইউ চায় বাংলাদেশে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হোক, যেখানে যথাযথভাবে আইনশৃঙ্খলা বজায় থাকবে। বিশেষ করে নারী ও সংখ্যালঘুসহ সব নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করা তাদের অন্যতম অগ্রাধিকার।
নির্বাচন পর্যবেক্ষণের প্রস্তুতি সম্পর্কে ইভার্স ইজাবস জানান, ইতোমধ্যেই তাদের ৬০ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কাজ করছেন বলে উল্লেখ করেন ইভার্স ইজাবস। এছাড়া পরশুদিন থেকে তারা স্বল্পমেয়াদি পর্যবেক্ষকদেরও বিভিন্ন জেলায় পাঠাবেন। এই পর্যবেক্ষকেরা সরাসরি ভোটকেন্দ্রের পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন বলেও উল্লেখ করেন তিনি।





