বাংলাদেশের ৩ সিনেমা কলকাতার চলচ্চিত্র উৎসবের জন্য মনোনীত

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১:৪৪ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৩ | আপডেট: ১:৪৪ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কলকাতায় অনুষ্ঠিত হতে যাওয়া ‘ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভাল কলকাতা’ আসরের জন্য বাংলাদেশের ৩টি সিনেমা মনোনীত হয়েছে।

পূর্বাঞ্চলীয় ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিস অফ ইন্ডিয়া’র আয়োজনে কলকাতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভাল কলকাতা’র দ্বিতীয় সংস্করণ। এই উৎসব শুরু হবে আগামী ২২ সেপ্টেম্বর। শেষ হবে ২৭ সেপ্টেম্বর।

আরও পড়ুন: দীঘির সঙ্গে প্রথমবারের মত মোশাররফ করিম ও শিমু

এবারের আসরে মনোনীত বাংলাদেশের ৩টি চলচ্চিত্রগুলো হচ্ছে- নির্মাতা খন্দকার সুমন’র ‘সাঁতাও’, নূর ইমরান মিঠুর ‘পাতাল ঘর’ এবং সৈয়দা নিগার বানুর ‘নোনা পানি’।  

ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিস অফ ইন্ডিয়া’র ভাইস চেয়ারম্যান জনাব প্রেমেন্দ্র মজুমদার বলেন, বিশ্ব চলচ্চিত্রের দিন দিন বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি হচ্ছে। তারই প্রতিফলন হিসেবে বিশ্বের নানান মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের একাধিক চলচ্চিত্রের অংশগ্রহণ দেখা যাচ্ছে।

আরও পড়ুন: আইসিইউতে চিকিৎসাধীন অভিনেতা মামুনুর রশীদ

‘সাঁতাও’ পরিচালক খন্দকার সুমন বলেন, ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত পূর্বাঞ্চলীয় ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিস অফ ইন্ডিয়া’র আয়োজনে ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভাল কলকাতা’র এইটি ২য় সংস্করণ। বিশুদ্ধ চলচ্চিত্রের এই উৎসবের এমন একটি আয়োজনে বাংলাদেশের একাধিক চলচ্চিত্রের উপস্থিতি জানান দিচ্ছে বিশ্ব চলচ্চিত্রে বাংলাদেশের চলচ্চিত্র গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

'সাঁতাও’র প্রধান চরিত্রে অভিনয় করেছেন আইনুন পুতুল ও ফজলুল হক। ‘নোনা পানি’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, জয়িতা, বিলকিস বানু, রুবেল। ‘পাতাল ঘর’র প্রধান চরিত্রে আছেন নুসরাত ফারিয়া ও আফসানা মিমি। সিনেমা তিনটির মধ্যে ‘পাতাল ঘর’ ব্যতীত বাকি দুটি সিনেমা হলে মুক্তি পেয়েছিল।