‘তুফান’ নিয়ে আসছেন শাকিব খান
ঢালিউড সুপারস্টার শাকিব খান এবার রায়হান রাফীর পরিচালনায় বড় পর্দায় ঝড় তুলতে নিয়ে আসছেন ‘তুফান’।
বাংলাদেশ ও ভারতের তিন প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই, চরকি ও এসভিএফ ফিল্মস একত্রে এরই মধ্যে বড় পর্দার দুটি সিনেমার নাম ঘোষণা করেছে।
আরও পড়ুন: সিংহ কখনো দল বেঁধে চলে না, দল বেঁধে চলে ভেড়া: পূজা চেরী
গতকাল সোমবার বিকেল পাঁচটায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানেই ঘোষণা দেওয়া হয় ‘তুফান’-এর। আর ৯ ডিসেম্বর ঘোষণা দেওয়া হয় রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমার। যেই সিনেমার মূল চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে।
‘তুফান’ সিনেমার ঘোষণার দিন সংবাদ সম্মেলনে শাকিব খান বলেন, ‘আমি সব সময় বলেছি, বাংলাদেশি সিনেমার সম্ভাবনা অপার। শুধু দেশে নয়, দেশের বাইরেও বড় একটা বাজার আছে। সারা বিশ্বে ৩০ কোটি বাংলা ভাষাভাষী রয়েছেন, তাদের শুধু ভালো মানের সিনেমা উপহার দিতে হবে। তিনটা বড় প্রযোজনা প্রতিষ্ঠান যখন এক হয় তখন সম্ভাবনাটা আরও বড় হয়। বাকিটা সিনেমাপ্রেমীরাই ঠিক করে নেবেন।’
আরও পড়ুন: আসছে ফেউ এর দ্বিতীয় সিজন
শাকিব আরও বলেন, সেদিন আর বেশি দূরে নয়, আমরা ১০০ কোটি স্পর্শ করব। গ্রস সেল, নেট সেল ১০০ কোটি। আমার মনে হয় অচিরেই আমাদের কাছে মনে হবে ১০০ কোটিও কম সেল বাংলা সিনেমার জন্য।’
পরিচালক রায়হান রাফী বলেন, ‘আমি খুবই এক্সসাইটেড। কারণ, একসঙ্গে সবচেয়ে বড় তিনটি প্রযোজনা প্রতিষ্ঠান, একজন সবচেয়ে বড় সুপারস্টার যখন একসঙ্গে হয়, তখন আসলে এই সিনেমা নিয়ে আশা করাই যায়। কেবল তো আমরা কাজ শুরু করলাম। সবার দোয়া চাই। তবে এটা নির্দ্বিধায় বলতে পারি, তুফান বাংলা সিনেমার জন্য একটা মাইলফলক হতে যাচ্ছে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এসভিএফ বাংলাদেশে কান্ট্রি হেড সাকিব আর খান, চরকি ও আলফা-আইয়ের কর্মকর্তাসহ সাংবাদিকরা।





