শাহরুখের ‘ডানকি’কে পেছনে ফেলল প্রভাসের ‘সালার’

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ন, ২১ ডিসেম্বর ২০২৩ | আপডেট: ১০:০৯ পূর্বাহ্ন, ২১ ডিসেম্বর ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির লড়াইটা আবার জমে উঠলো। আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বলিউডে মুক্তি পেয়েছে শাহরুখ খানের ‘ডানকি’, আর পরের দিনই শুক্রবার (২২ ডিসেম্বর) মুক্তি পেতে চলেছে দক্ষিণী সুপারস্টার প্রভাসের ‘সালার’ সিনেমা।

সুপারহিট ‘পাঠান’ ও ‘জওয়ান’ ছিল প্যান ইন্ডিয়ান সিনেমা। সকল ভাষায় মুক্তি পেয়েছিল এই ছবি। কিন্তু ‘ডানকি’ তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাচ্ছে না। ফলে দক্ষিণী ইন্ডাস্ট্রির একটি বড় অংশ হলে গিয়ে সিনেমাটি দেখতে পারছে না। 

আরও পড়ুন: প্রভাসের ‘ফৌজি’ সিনেমার শুটিং সেটে মর্মান্তিক দুর্ঘটনা, বন্ধ শুটিং

দক্ষিণের চার রাজ্যে ‘সালার’-এর অগ্রিম টিকিট বিক্রি হয়েছে ব্যাপক পরিসরে। সিনেমা মুক্তির আগেই দক্ষিণের ৪ রাজ্যে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরালা, কর্ণাটকে বলিউড বাদশাহকে পেছনে ফেলেছেন প্রভাস।

অগ্রিম টিকিট বিক্রিতেই ১৫ কোটি আয় করেছে শাহরুখের সিনেমা ‘ডানকি’। অন্যদিকে প্রভাসের ‘সালার’ প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রি করেছে প্রায় ২৯ কোটির। 

আরও পড়ুন: টক্সিক’ নিয়ে নতুন বিতর্ক: ঘনিষ্ঠ দৃশ্যের গুঞ্জন উড়িয়ে দিলেন কিয়ারা

‘সালার’ একইসঙ্গে মুক্তি পাচ্ছে তামিল, তেলুগু, হিন্দি, কান্নাড়া এবং মালয়ালম ভাষায়। সে কারণে পুরো ভারতজুড়েই প্রেক্ষাগৃহে দর্শক টানবে সিনেমাটি। এছাড়া দক্ষিণী সুপারস্টারের সিনেমা হওয়ায় সেখানকার বিভিন্ন রাজ্যেও তুমুল ব্যবসা করবে এই ছবি।