একই পর্দায় অভিনয় করবেন তাহসান-আইরা
শোবিজ অঙ্গনে নিয়মিত হতে চলেছে এক সময়ের জনপ্রিয় তারকা দম্পতি তাহসান খান ও রাফিয়াত রশীদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। ইতোমধ্যেই মা মিথিলার সঙ্গে একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়ে আইরা। তবে শুধু মায়ের সঙ্গেই নয়, এবার বাবার সঙ্গেও বিজ্ঞাপনে দেখা গেল তাকে।
জানা গেছে, একটি আন্তর্জাতিক মানের টুথপেস্টের বিজ্ঞাপনচিত্রে আইরা অভিনয় করেছে তাহসানের সঙ্গে। সেখানে বাবার সঙ্গে তার অভিনয় দক্ষতা বেশ সাবলীলভাবে ফুটে উঠেছে। দর্শকদের মন্তব্য, একদিন আইরা অভিনয় দিয়ে বাবা-মায়ের নাম আরও উজ্জ্বল করবে।
আরও পড়ুন: জানা গেল সালমান খানের ভাইরাল ভিডিওর আসল রহস্য
এর আগে একটি ফেসওয়াশের বিজ্ঞাপনে মিথিলার সঙ্গে অভিনয় করেছিলেন আইরা। সে প্রসঙ্গে মিথিলা জানান, মেয়ের সঙ্গে প্রথম কাজ হলেও আমার জন্য বিষয়টা সহজ ছিল। তবে আইরার অনেক কষ্ট হয়েছে। ওর আগে সারাদিন শুটিং করার অভিজ্ঞতা ছিল না। আমি পাশে ছিলাম, টিমও ভীষণ সাপোর্টিভ ছিল। সব মিলিয়ে আইরা কাজটি খুব ভালোভাবে সম্পন্ন করেছে।
আরও পড়ুন: ‘গজনি’খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই
এদিকে, কলকাতার প্রসিদ্ধ নির্মাতা সৃজিত মুখার্জি আইরার পর্দায় উপস্থিতির প্রশংসা করেছেন। ভারতীয় গণমাধ্যমে তিনি জানান, কোনো ছবির গল্পে উপযুক্ত চরিত্র থাকলে আইরাকেই কাস্ট করবেন।





