‘ইন্ডাস্ট্রিকে অনেক কিছু দেওয়ার আছে, বয়স কোনো বিষয় নয়’
দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া মনে করতেন, একটি নির্দিষ্ট বয়স পেরিয়ে গেলে আর লাস্যময়ী বা রোমান্টিক চরিত্রে অভিনেত্রীদের কাস্ট করা হয় না। তবে বর্তমানে সেই ধারণা একেবারেই বদলে গেছে বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: সিংহ কখনো দল বেঁধে চলে না, দল বেঁধে চলে ভেড়া: পূজা চেরী
সম্প্রতি এক সাক্ষাৎকারে তামান্না বলেন, “আমি ভেবেছিলাম ১০ বছর কাজ করব। ৩০ বছর পেরোলেই বিয়ে করে সংসার করব, সন্তান মানুষ করব। কারণ তখন কমবয়সী অভিনেত্রী ছাড়া কাস্ট করা হতো না। সেই সময়ের ট্রেন্ড দেখে আমি এমনটাই ভাবতাম। কিন্তু ইন্ডাস্ট্রিতে কাজ করতে করতে অজান্তেই ৩০ পার করে ফেললাম। এখন আমার মনে হচ্ছে, আরও অনেক কিছু দেওয়ার আছে আমার ইন্ডাস্ট্রিকে। বয়স এখন আর কোনো বিষয় নয়।
আরও পড়ুন: আসছে ফেউ এর দ্বিতীয় সিজন
দীর্ঘ দুই দশকের অভিনয়জীবনে এসে তামান্না ভাটিয়া দেখছেন, চলচ্চিত্রে কাজের ধারা বদলে গেছে। তার ভাষায়, “এখন মধ্যবয়সী অভিনেত্রীদের জন্য আলাদা করে চরিত্র তৈরি হচ্ছে। পর্দায় সেই চরিত্রগুলোর যথেষ্ট গুরুত্বও দেওয়া হচ্ছে।”
বর্তমানে তামান্না দক্ষিণী সিনেমার পাশাপাশি বলিউড ও ওটিটি প্ল্যাটফর্মেও সমানভাবে কাজ করছেন। বয়স বা স্টেরিওটাইপ ভেঙে নিজের ক্যারিয়ারকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন এই গ্ল্যামার কুইন।





