ডিজিটাল প্ল্যাটফর্মে ঝড় তুলেছে গেজেট ব্র্যান্ড ‘চার্জ’-এর বিজ্ঞাপন

Sanchoy Biswas
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ন, ১৮ মার্চ ২০২৬ | আপডেট: ৩:২৯ পূর্বাহ্ন, ২৩ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যাপক সাড়া ফেলেছে গেজেট ব্র্যান্ড ‘চার্জ’-এর নতুন বিজ্ঞাপনচিত্র। প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই দর্শকদের আগ্রহের কেন্দ্রে উঠে আসে বিজ্ঞাপনটি। মাত্র পাঁচ দিনের মধ্যেই এটি ৫০ লাখ ভিউ অতিক্রম করে এবং ইতোমধ্যে ৫৫ লাখেরও বেশি দর্শক বিজ্ঞাপনটি উপভোগ করেছেন।

দর্শকদের এমন বিপুল সাড়া উদযাপন করতে গত ১৫ মার্চ এক বিশেষ সাকসেস পার্টির আয়োজন করে ব্র্যান্ড ‘চার্জ’। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞাপনটির নির্মাতা, শিল্পী এবং সংশ্লিষ্ট টিমের সদস্যরা।

আরও পড়ুন: ফের আইনি জটিলতায় পড়েছেন নোরা ফাতেহি

বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন নির্মাতা অনন্ত আযান। এতে মডেল হিসেবে অভিনয় করেছেন অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী এবং ইমরান খান। পুরো কাজটির প্রযোজনা করেছে বিগ ড্যাডি প্রোডাকশন।

সাকসেস পার্টিতে বিজ্ঞাপন নির্মাণের অভিজ্ঞতা শেয়ার করে নির্মাতা অনন্ত আযান বলেন, বর্তমান সময়ের প্রযুক্তিপ্রেমী প্রজন্ম এবং দর্শকদের রুচিকে মাথায় রেখেই বিজ্ঞাপনটি নির্মাণ করা হয়েছে। শুরু থেকেই টিমের লক্ষ্য ছিল একটি আধুনিক, ভিন্নধর্মী এবং দর্শকবান্ধব কাজ তৈরি করা, যা সহজেই মানুষের মনে দাগ কাটতে পারে।

আরও পড়ুন: ‘আমি শুধু একজন শিল্পী’—ভাইরাল ভিডিও ও বিতর্ক নিয়ে মুখ খুললেন ভাবনা

অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী বলেন, এই প্রজেক্টে কাজ করা তার জন্য ছিল দারুণ একটি অভিজ্ঞতা। তিনি মনে করেন, নির্মাতার সুস্পষ্ট ভিশন এবং পুরো টিমের সমন্বিত প্রচেষ্টার কারণেই কাজটি এত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং দর্শকদের কাছেও ইতিবাচক সাড়া পেয়েছে।

এই বিজ্ঞাপনের প্রযোজক আদনান রোমান্স বলেন, একটি বিজ্ঞাপনের সাফল্যের পেছনে পুরো টিমের সম্মিলিত পরিশ্রম কাজ করে। দর্শকদের এই ভালোবাসা তাদের ভবিষ্যতে আরও বড় পরিসরে নতুন ধারণা নিয়ে কাজ করার অনুপ্রেরণা জোগাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রযোজনা প্রতিষ্ঠান বিগ ড্যাডি প্রোডাকশনের পক্ষ থেকেও জানানো হয়, তারা নিয়মিতভাবে নতুন ধারণা ও আধুনিক নির্মাণশৈলী নিয়ে কাজ করছে। দর্শকদের ইতিবাচক সাড়া এবং ভালোবাসা তাদের আগামী দিনের সৃজনশীল কাজকে আরও এগিয়ে নিতে সহায়তা করবে।