শুভ নববর্ষে ঐতিহ্যবাহী সাজে মিম, ছবি দেখে মুগ্ধ ভক্তরা

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ন, ১৪ এপ্রিল ২০২৬ | আপডেট: ৭:০৯ অপরাহ্ন, ১৪ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম বাংলা নববর্ষ উপলক্ষে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন নতুন ফটোশুটের মাধ্যমে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছবিতে তাকে দেখা যায় ঐতিহ্যবাহী বৈশাখী সাজে।

২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে অভিনয় জগতে যাত্রা শুরু করেন মিম। এরপর সিনেমা, ওয়েব সিরিজ, টেলিফিল্ম ও বিজ্ঞাপনে ধারাবাহিকভাবে কাজ করে নিজের অবস্থান সুদৃঢ় করেছেন তিনি।

আরও পড়ুন: আশা ভোঁসলের মৃত্যুতে শোকাহত রুনা -সাবিনা

নববর্ষ উপলক্ষে প্রকাশিত ছবিগুলোতে মিমকে হালকা গোলাপি আভাযুক্ত শাড়ির সঙ্গে গাঢ় রঙের ব্লাউজে দেখা গেছে। তার সাজে ছিল লাল পাড়ের শাড়ি, হাতে রঙিন চুড়ি, খোলা চুল, কপালে লাল টিপ এবং সোনালি গয়না—যা বাঙালি নারীর চিরচেনা ঐতিহ্যকে তুলে ধরেছে।

ছবির ক্যাপশনে মিম লিখেছেন, ‘শুভ নববর্ষ—নতুন বছর, নতুন স্বপ্ন, নতুন শুরু।’ তার এই শুভেচ্ছাবার্তা ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: কিংবদন্তী সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন

ভক্ত-অনুরাগীরা কমেন্টে তাকে নববর্ষের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তার সৌন্দর্যের প্রশংসা করেছেন। অনেকেই লিখেছেন, ‘শুভ নববর্ষ’ এবং ‘ঐতিহ্যের অপূর্ব রূপ’।