তৃতীয় সন্তানের মা হতে যাচ্ছেন অ্যান হ্যাথাওয়ে

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৭:০২ অপরাহ্ন, ২১ জুন ২০২৬ | আপডেট: ৮:২৩ পূর্বাহ্ন, ০৭ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে তৃতীয় সন্তানের মা হতে যাচ্ছেন। স্বামী অ্যাডাম শুলম্যানের সঙ্গে এটি তার তৃতীয় সন্তান। শুক্রবার (১৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে নিজের গর্ভধারণের খবর ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই অস্কারজয়ী অভিনেত্রী।

প্রকাশিত ভিডিওতে সাদা পোশাকে ক্যামেরার সামনে হাজির হন ৪৩ বছর বয়সী অ্যান হ্যাথাওয়ে। শুরুতে তিনি দুই হাত দিয়ে নিজের পেট ঢেকে রাখলেও পরে হাত সরিয়ে গর্ভধারণের বিষয়টি প্রকাশ করেন। এরপর হাসিমুখে নিজের পেটে হাত রেখে অনাগত সন্তানের প্রতি ভালোবাসার প্রকাশ করেন।

আরও পড়ুন: জানা গেল সালমান খানের ভাইরাল ভিডিওর আসল রহস্য

ভিডিওটির ক্যাপশনে অ্যান লেখেন, ‘বেবি, আমি তোমার।’

অ্যান হ্যাথাওয়ে ও অ্যাডাম শুলম্যান ২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে এই দম্পতির দুই ছেলে সন্তান রয়েছে। বড় ছেলে জোনাথনের বয়স ১০ বছর এবং ছোট ছেলে জ্যাকের বয়স ৬ বছর।

আরও পড়ুন: ‘গজনি’খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই

এর আগে চলতি বছরের মে মাসে এক সাক্ষাৎকারে পরিবার ও মাতৃত্ব নিয়ে কথা বলেছিলেন অ্যান। তিনি জানান, দুই সন্তানকে নিয়ে তার জীবন আনন্দময় সময়ের মধ্য দিয়ে যাচ্ছে এবং পরিবার ও পেশাগত জীবন—দুই দিকই সমানভাবে উপভোগ করছেন।

অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, মা হওয়ার পর তিনি জীবনকে নতুনভাবে উপলব্ধি করেছেন। মাতৃত্ব তাকে আরও পরিপূর্ণতা দিয়েছে বলেও উল্লেখ করেছিলেন তিনি।

‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’সহ একাধিক জনপ্রিয় হলিউড চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া অ্যান হ্যাথাওয়ে এখন তৃতীয় সন্তানের আগমনের অপেক্ষায় রয়েছেন। তার এই সুখবর ভক্তদের মধ্যেও উচ্ছ্বাস সৃষ্টি করেছে।