মুম্বাইয়ে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে আটক হয়েছিলেন তিনি

আটকের পর শরীরে আঘাতের দাগ দেখালেন আমির খানের ভাতিজি

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪:০১ অপরাহ্ন, ১২ অক্টোবর ২০২৬ | আপডেট: ৪:০১ অপরাহ্ন, ১২ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মুম্বাইয়ে বিক্ষোভে অংশ নিয়ে পুলিশের হাতে আটক হয়েছিলেন বলিউড অভিনেতা ইমরান খান, তাঁর প্রেমিকা লেখা ওয়াশিংটন ও অভিনেত্রী জেন মেরি খান। আটকের পর এবার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করেছেন আমির খানের ভাতিজি জেন। একই সঙ্গে ভয় ও আতঙ্কের পরিবেশ তৈরি করা নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তিনি।

রোববার (১১ অক্টোবর) ইনস্টাগ্রামে প্রকাশিত একটি রিলে নিজের হাত, আঙুল ও পায়ের আঘাতের চিহ্ন দেখান জেন। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘প্রথমত, এত ভয় দেখিও না যে, আর ভয় অবশিষ্টই না থাকে।’ ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, ‘সবার সামনে প্রকাশ করে দিল সে।’ এর আগে গত ১০ অক্টোবর মুম্বাইয়ের ক্রান্তি ময়দানে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে গিয়ে আটক হন জেন, ইমরান ও লেখা। ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিবাদ কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে সেখানে জমায়েতের পরিকল্পনা ছিল তাঁদের। কয়েক ঘণ্টা পর তাঁদের ছেড়ে দেয় পুলিশ।

আরও পড়ুন: দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ খ্যাত অভিনেতা টোবি

Zayn Marie Khan : आमिर खानच्या भाचीला मुंबई पोलिसांकडून मारहाण, शरीरावरचे  व्रण दाखवत म्हणाली... - Marathi News | Mumbai police beat up aamir khan  niece zayn marie khan actress shares post ...

আটক হওয়ার পর পুলিশের ভ্যানের ভেতর থেকেও সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করেছিলেন জেন। ইমরান ও লেখার সঙ্গে তোলা একটি ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘ইনকিলাব জিন্দাবাদ!’ ছবিতে ইমরানকে হাসিমুখে বিজয়সূচক চিহ্ন দেখাতে দেখা যায়।

আরও পড়ুন: মুক্তির আগেই ৪০ কোটি রুপি অগ্রিম বুকিং, ‘জেইলার ২’ নিয়ে বড় প্রত্যাশা

এদিকে আটকের পর তাঁদের ভোগান্তির কথা জানিয়ে ভিডিও প্রকাশ করেন লেখাও। একটি ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘পুলিশ আমাদের বাড়ি ফিরতে দিচ্ছে না। আমরা রাস্তায় এ দিক-ও দিক ঘুরছি। বাড়ি ফেরার জন্য কোনও গাড়ি বা অন্য যানবাহনও ধরতে দিচ্ছে না ওরা।’

পরে অবশ্য আরেকটি ভিডিওতে অনুরাগীদের আশ্বস্ত করেন এই অভিনেত্রী। তিনি জানান, তাঁরা সবাই নিরাপদে আছেন এবং বাড়ির পথে রয়েছেন।

পুলিশের ভ্যানের ভেতর থেকে একটি মজার ভিডিওও প্রকাশ করেন জেন। সেখানে ইমরানকে তিনি প্রশ্ন করেন, এর আগে কখনো জেলে গিয়েছেন কি না। পরিস্থিতি বিবেচনায় এমন অভিজ্ঞতা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে হাসতে হাসতে জবাব দেন অভিনেতা।

মুম্বাই পুলিশের দাবি, ক্রান্তি ময়দানের ওই বিক্ষোভের ঘটনায় চার শতাধিক মানুষকে আটক করা হয়েছিল। পুলিশের ভাষ্য, কর্মসূচির জন্য প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়নি। বম্বে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, বিক্ষোভের অনুমতি শুধু আজাদ ময়দানেই দেওয়া যায় বলে জানিয়েছে পুলিশ। তবে সিজেপির কর্মীদের দাবি, বিক্ষোভের অনুমতি চেয়ে ইমেইলের মাধ্যমে মুম্বাই পুলিশের সঙ্গে যোগাযোগ করেছিলেন তাঁরা। কিন্তু পুলিশের কাছ থেকে কোনো উত্তর পাননি।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করে আসছে সিজেপি। দলটির এই দাবির প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভে অংশ নিয়েছিলেন ইমরান, লেখা ও জেন।

আটকের পর জেনের প্রকাশ করা ভিডিওতে শরীরের আঘাতের চিহ্ন এবং তাঁর মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে আঘাতগুলো কীভাবে লেগেছে, সে বিষয়ে ভিডিওতে বিস্তারিত ব্যাখ্যা দেননি তিনি।