জন্মদিনে অপু বিশ্বাসের গ্ল্যামারাস লুক
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের জন্মদিন ঘিরে ভক্তদের মধ্যে দেখা গেছে উচ্ছ্বাস। বিশেষ দিনটিতে সাদাকালো আবহে কেক হাতে একাধিক ছবি প্রকাশ করে নজর কেড়েছেন এই অভিনেত্রী। তবে ছবির সঙ্গে দেওয়া ‘বার্থডে গার্ল’ ক্যাপশন নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। সোমবার (১২ অক্টোবর) নিজের ফেসবুক পেজে ছবিগুলো শেয়ার করেন অপু। প্রকাশিত ছবিতে কখনো হাতে কেক, আবার কখনো ক্যামেরার সামনে স্টাইলিশ ভঙ্গিতে দেখা গেছে তাঁকে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বার্থডে গার্ল’।
অপুর জন্মদিন উদযাপন শুরু হয় রোববারের প্রথম প্রহরে। এ সময় ছেলে আব্রাম খান জয়ের সঙ্গে কেক কাটেন তিনি। কেকের ওপর লেখা ছিল, ‘হ্যাপি বার্থডে মম। আই লাভ ইউ।’ মায়ের প্রতি ছেলের ভালোবাসার এই প্রকাশও নজর কেড়েছে ভক্তদের।
আরও পড়ুন: আটকের পর শরীরে আঘাতের দাগ দেখালেন আমির খানের ভাতিজি
জন্মদিনের আগে একটি সাদাকালো ভিডিও প্রকাশ করেছিলেন অপু। সেখানে নতুন সাজে দেখা যায় তাঁকে। ভিডিও ও ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছিলেন, ‘আরও হাসি, শিক্ষা আর ভালোবাসায় ভরে থাকুক এই বছর।’
এদিকে জন্মদিনের ছবি ও সাজ নিয়ে প্রশংসার পাশাপাশি ‘বার্থডে গার্ল’ শব্দবন্ধ নিয়েও মন্তব্য করেছেন কয়েকজন নেটিজেন। তাঁদের কেউ কেউ মনে করছেন, ‘গার্ল’-এর পরিবর্তে ‘লেডি’ শব্দটি বেশি মানানসই। একজন মন্তব্য করেছেন, ‘বার্থডে লেডি, নট গার্ল অ্যাকচুয়ালি।’
আরও পড়ুন: ষাটের দশকের অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন
অপুর পোশাক নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। তবে অনেক ভক্তই তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এবং তাঁর সাজের প্রশংসা করেছেন। সব মিলিয়ে জন্মদিনের সাদাকালো লুক ও ‘বার্থডে গার্ল’ ক্যাপশন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় রয়েছেন অপু বিশ্বাস।





