ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো পাঁচ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রন্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২৬০ জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ১ হাজার ৭৭ জন, ময়মনসিংহ বিভাগে ১১১ জন, চট্টগ্রাম বিভাগে ২৬৫ জন, খুলনা বিভাগে ২৭৭ জন, রাজশাহী বিভাগে ১৮৮ জন, রংপুর বিভাগে ৮৩ জন, বরিশাল বিভাগের ২৪৩ জন এবং সিলেট বিভাগে ১৬ জন রয়েছেন।
আরও পড়ুন: হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১,২৭৬
আরা জানানো হয়, চলতি বছরের শুরু থেকে আজ পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫২ হাজার ১৭৩ জন। তাদের মধ্যে ১ লাখ ৪৫ হাজার ৫৯৩ ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
বর্তমানে হাসপাতালে ৬ হাজার ১১৪ জন চিকিৎসাধীন। এ ছাড়া এই সময়ের মধ্যে মারা গেছেন ৪৬৬ জন।
আরও পড়ুন: ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৬





