জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন

জিসপ বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের কার্যক্রম শুরু

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১২:০৯ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬ | আপডেট: ৬:৫৯ পূর্বাহ্ন, ২১ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন শাখার কার্যক্রম শুরু হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, গত ৩০ জুলাই ২০২৬ জিসপ বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন শাখার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়। সংগঠনটির লক্ষ্য সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং স্বেচ্ছাসেবী পেশাজীবী সংগঠন হিসেবে সামাজিক অবদান রাখা।

আরও পড়ুন: ১৮ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

শ্রদ্ধা নিবেদন শেষে নবগঠিত কমিটির সভাপতি মো. আকুল হোসেন, মহাব্যবস্থাপক (পরিদর্শন ও তদন্ত), বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি) এবং সাধারণ সম্পাদক আশরাফ সিদ্দিক (আপেল), ব্যবস্থাপক (আইন ও সম্পত্তি), বিএসএফআইসি, সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তারা দেশের চিনি শিল্পের উন্নয়নে ভূমিকা রাখার আশাবাদও ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিসপ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এম গিয়াস উদ্দিন খোকন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমদাদ হোসেন, কেন্দ্রীয় উপদেষ্টা মো. আনোয়ারুল হক বাবু এবং যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ রতনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

আরও পড়ুন: এলএনজি টার্মিনাল-২ সামিটের চুক্তিতে ১১০ কোটি মার্কিন ডলার সাশ্রয় হবে

অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতারা আশা প্রকাশ করেন, জিসপ বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন শাখা সংগঠনের ঘোষিত লক্ষ্য ও কর্মসূচি বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করবে। একই সঙ্গে তারা বন্ধ চিনিকলগুলো পুনরায় চালু করে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণের আহ্বান জানান।