ইউক্রেনে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে স্বরাষ্ট্রমন্ত্রীসহ নিহত ১৬

Shakil
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ন, ১৮ জানুয়ারী ২০২৩ | আপডেট: ৫:৩৫ অপরাহ্ন, ১৮ জানুয়ারী ২০২৩
(no caption)
(no caption)

ইউক্রেনে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির মন্ত্রীসহ ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ বুধবার বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, রাজধানী কিয়েভের পূর্বাঞ্চলীয় উপশহরের একটি কিন্ডারগার্টেনের পাশে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। নিহতদের মধ্যে দুটি শিশুও আছে।

হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ১০ জনের বেশি মানুষকে হাসপাতালে সেবা দেওয়া হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বাকি আটকের মধ্যে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিস মোনাস্টিরস্কিও আছেন। বিধ্বস্তের ঘটনায় তার উপমন্ত্রী এবং একজন সচিবও মারা গেছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

আরও পড়ুন: হুতি হামলায় বিপর্যস্ত সৌদি

প্রতিবেদনে আরও বলা হয়েছে, হেলিকপ্টারটি একটি আবাসিক ভবনের পাশে বিধ্বস্ত হওয়ার আগে কিন্ডারগার্টেনে আঘাত করে। কিন্ডারগার্টেন থেকে শিশু ও কর্মকর্তাদের সরিয়ে নেওয়া হয়েছে।