সৌদি আরবে সম্ভাব্য হামলার সতর্কতা, মার্কিন দূতাবাসে ড্রোন হামলার দাবি

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯:১২ অপরাহ্ন, ০৩ মার্চ ২০২৬ | আপডেট: ৫:১১ পূর্বাহ্ন, ০৫ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সৌদি আরবের পূর্বাঞ্চলে সম্ভাব্য হামলার আশঙ্কায় সতর্কবার্তা জারি করেছে মার্কিন দূতাবাস। দূতাবাস এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে জানিয়েছে, দাহরান এলাকায় ড্রোন বা ইউএভি হামলার আসন্ন হুমকি রয়েছে। নিরাপত্তাজনিত কারণে কাউকে মার্কিন কনসুলেটে না আসার অনুরোধ জানানো হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা দূতাবাসের বরাতে জানিয়েছে, মঙ্গলবার ভোরে রাজধানী রিয়াদ-এ অবস্থিত মার্কিন দূতাবাসে একটি ভয়াবহ ড্রোন হামলার ঘটনা ঘটে।

আরও পড়ুন: যুক্তরাজ্যে এত ঘন ঘন প্রধানমন্ত্রী বদল হচ্ছে কেন?

এদিকে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে হামলার খবর নিশ্চিত করেছে। ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সংশ্লিষ্ট দূতাবাস সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে।

তবে হামলায় হতাহতের কোনো আনুষ্ঠানিক তথ্য এখনো প্রকাশ করা হয়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও পড়ুন: দুই দিনে ১৮ জনের মৃত্যু, তীব্র তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ