প্রতিবেশী দেশ থেকে হামলা না হলে আর আঘাত নয়: ইরানের প্রেসিডেন্ট

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ন, ০৭ মার্চ ২০২৬ | আপডেট: ৩:৫১ অপরাহ্ন, ০৭ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, প্রতিবেশী দেশগুলোর ভূখণ্ডে থাকা মার্কিন ঘাঁটি থেকে যদি ইরানের ওপর আক্রমণ না হয়, তাহলে সেসব ঘাঁটিকে লক্ষ্য করে আর কোনো হামলা চালানো হবে না।

তিনি জানান, ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কোনো প্রতিবেশী দেশের ভূখণ্ড থেকে ইরানের বিরুদ্ধে হামলা হলে তখনই সেই দেশকে লক্ষ্য করে পাল্টা আঘাত হানা হবে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ইরানের: নতুন আগ্রাসনে কঠোর জবাবের প্রস্তুতি

এদিকে ইরান জানিয়েছে, প্রতিবেশী আরব দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে হচ্ছে বলে তারা দুঃখ প্রকাশ করছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে বলেন, “আমাদের প্রতিবেশীদের লক্ষ্য করে হামলা করতে হচ্ছে বলে আমরা দুঃখিত। কিন্তু তাদের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থাকার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। প্রতিবেশী রাষ্ট্রগুলোর প্রতি আমাদের কোনো শত্রুতা নেই।”

আরও পড়ুন: ইরান-সংশ্লিষ্ট ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা

তিনি আরও জানান, এই সিদ্ধান্তটি ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদের বৈঠকে অনুমোদিত হয়েছে।