কয়েকজন মার্কিন সেনাকে আটক করার দাবি ইরানের
ইরান দাবি করেছে, যুক্তরাষ্ট্রের কয়েকজন সেনাকে তারা আটক করেছে। দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মহাসচিব আলি লারিজানি বাংলাদেশ সময় রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, প্রায় এক সপ্তাহ আগে যুদ্ধ শুরু হওয়ার পর বেশ কয়েকজন মার্কিন সেনাকে আটক করা হয়েছে।
আরও পড়ুন: ইরানে যুক্তরাষ্ট্রের রাতভর হামলা, নতুন লক্ষ্যবস্তুতে হামলার ইঙ্গিত ট্রাম্পের
তবে ঠিক কতজন সেনাকে আটক করা হয়েছে সে বিষয়ে নির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ করেননি আলি লারিজানি। পাশাপাশি কীভাবে এবং কোথায় তাদের আটক করা হয়েছে—এ সম্পর্কেও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
এদিকে গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র-এর সেনারা সরাসরি স্থল হামলা চালিয়েছে—এমন কোনো নিশ্চিত তথ্য এখন পর্যন্ত প্রকাশ্যে আসেনি বলে আন্তর্জাতিক বিভিন্ন সূত্র জানিয়েছে।
আরও পড়ুন: ইরানের মাহশাহরে পানির পাম্পে মার্কিন হামলা, নিহত ১
বিশ্লেষকদের মতে, ইরানের এই দাবির বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ওয়াশিংটন।





