হরমুজ প্রণালির পরিস্থিতির ওপর গভীর নজর রাখছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ন, ১২ মার্চ ২০২৬ | আপডেট: ১:০৩ পূর্বাহ্ন, ১৩ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থান ‘খুবই দৃঢ়’ এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির পরিস্থিতির ওপর যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে নজর রাখছে।

বুধবার (১১ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন: হুতি হামলায় বিপর্যস্ত সৌদি

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় বিশ্ববাজারে উদ্বেগ বাড়ছে। এই প্রেক্ষাপটে ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস সতর্ক করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি হামলা বন্ধ না করে, তবে উপসাগরীয় অঞ্চল থেকে তেল পরিবহন ব্যাহত করা হতে পারে।

এ বিষয়ে প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে এবং হরমুজ প্রণালির পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

আরও পড়ুন: অর্থনীতিতে নোবেল জয় করলেন রবার্ট হল, মাইকেল উডফোর্ট

তিনি আরও বলেন, বর্তমানে প্রণালিটির পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। তবে প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত।

ট্রাম্প দাবি করেন, ইরান ইতোমধ্যে বড় ধরনের চাপে রয়েছে এবং প্রায় পরাজয়ের মুখে। তবে প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র এমন সামরিক পদক্ষেপ নিতে পারে যা দেশটির সক্ষমতাকে বড় ধরনের ক্ষতির মুখে ফেলতে পারে বলেও মন্তব্য করেন তিনি।