নিখোঁজ পাইলটকে ঘিরে উত্তেজনা, উদ্ধার অভিযানে মার্কিন স্পেশাল ফোর্স

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ন, ০৪ এপ্রিল ২০২৬ | আপডেট: ৩:৫০ অপরাহ্ন, ০৪ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানের আকাশে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনায় নিখোঁজ এক পাইলটকে খুঁজতে তল্লাশি জোরদার করেছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, ওই পাইলটকে উদ্ধারে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সদস্যরা শুক্রবার রাতে ইরানে প্রবেশ করেছে।

সিবিএস নিউজের বরাতে জানা গেছে, নিখোঁজ পাইলটকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে মার্কিন বাহিনী নতুন করে হামলার মুখে পড়ে। যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তার তথ্য অনুযায়ী, উদ্ধার অভিযানের সময় আরেকটি মার্কিন যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার ইরানি বাহিনীর আক্রমণের শিকার হয়।

আরও পড়ুন: নেপাল-তিব্বত সীমান্তে নতুন করে উপচে পড়ল হ্রদ, প্রাণে বাঁচতে ফের ছুটছে মানুষ

প্রতিবেদনে বলা হয়েছে, অভিযানে অংশ নেওয়া একটি ‘এ-১০ ওয়ারথগ’ যুদ্ধবিমান আক্রান্ত হলে এর পাইলট সাগরে ঝাঁপ দেন। পরে তাকে নিরাপদে উদ্ধার করা হয়।

এছাড়া অভিযানে থাকা মার্কিন দুটি হেলিকপ্টারের একটিতে ছোট অস্ত্র দিয়ে গুলি চালানো হয়। এতে কয়েকজন ক্রু আহত হন। তবে হেলিকপ্টারটি শেষ পর্যন্ত নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়।

আরও পড়ুন: নেপালে মানবিক বিপর্যয়: বন্যায় ভেসে গেছে মরদেহ, মর্গেও জায়গা নেই

এদিকে ইরান দাবি করেছে, তারা ‘এফ-১৫ই’ মডেলের একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ওই বিমানের দুই পাইলটের একজনকে উদ্ধার করা গেলেও অন্যজন এখনো নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ পাইলটকে উদ্ধারে যুক্তরাষ্ট্র যখন ঝুঁকিপূর্ণ অভিযান চালাচ্ছে, তখন তাকে ধরতে ইরানি বাহিনীও তল্লাশি অব্যাহত রেখেছে। এমনকি ওই পাইলটকে ধরিয়ে দিতে মোটা অঙ্কের পুরস্কারও ঘোষণা করেছে তেহরান।

উল্লেখ্য, ইরানের দাবি অনুযায়ী ভূপাতিত দ্বিতীয় বিমান এবং সিবিএস নিউজে উল্লেখ করা হামলার মুখে পড়া বিমানটি একই কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।