ইরানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন: সিএনএন

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২:৪০ অপরাহ্ন, ১১ এপ্রিল ২০২৬ | আপডেট: ২:৪০ অপরাহ্ন, ১১ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আগামী কয়েক সপ্তাহের মধ্যে চীন ইরানে নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা মূল্যায়নের সঙ্গে সংশ্লিষ্ট তিন কর্মকর্তার বরাতে সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ইঙ্গিত পেয়েছে যে ইরান সাম্প্রতিক যুদ্ধবিরতির সময়কে কাজে লাগিয়ে বিদেশি অংশীদারদের সহায়তায় তাদের প্রতিরক্ষা সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছে।

আরও পড়ুন: নেপাল-তিব্বত সীমান্তে নতুন করে উপচে পড়ল হ্রদ, প্রাণে বাঁচতে ফের ছুটছে মানুষ

সূত্রের বরাতে আরও বলা হয়, বেইজিং সম্ভাব্যভাবে কাঁধে বহনযোগ্য বিমান-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা (ম্যানপ্যাড) পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এগুলো নিচু উচ্চতায় উড্ডয়নকারী সামরিক বিমানের জন্য হুমকি তৈরি করতে পারে বলে গোয়েন্দা বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে।

তবে ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস এই অভিযোগ অস্বীকার করেছে। দূতাবাসের মুখপাত্র বলেছেন, চীন কখনোই সংঘাতের কোনো পক্ষকে অস্ত্র সরবরাহ করেনি এবং এ ধরনের তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন।

আরও পড়ুন: নেপালে মানবিক বিপর্যয়: বন্যায় ভেসে গেছে মরদেহ, মর্গেও জায়গা নেই

তিনি আরও বলেন, চীন একটি দায়িত্বশীল দেশ হিসেবে আন্তর্জাতিক নিয়ম মেনে চলে এবং যুক্তরাষ্ট্রকে ভিত্তিহীন অভিযোগ ও উত্তেজনামূলক প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।