ইরান যুদ্ধ দ্রুত শেষ হবে বলে আশা ট্রাম্পের

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৪৫ পূর্বাহ্ন, ০৭ মে ২০২৬ | আপডেট: ৫:৪৫ অপরাহ্ন, ০৭ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানকে ঘিরে চলমান উত্তেজনা দ্রুত শেষ হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি হরমুজ প্রণালি ও তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান অচলাবস্থা নিরসনে সমঝোতা চুক্তির প্রচেষ্টার কথাও জানিয়েছেন।

বৃহস্পতিবার দলীয় সমর্থকদের সঙ্গে ফোনালাপে এসব মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: ইসলামাবাদে রেড অ্যালার্ট, জারি ১৪৪ ধারা

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দিতে চায় না। তার ভাষায়, চলমান পদক্ষেপগুলোর পেছনে গুরুত্বপূর্ণ কারণ রয়েছে এবং অধিকাংশ মানুষ এখন বিষয়টি বুঝতে পারছে।

তিনি দাবি করেন, পরিস্থিতির দ্রুত সমাধান সম্ভব এবং সংকট দীর্ঘস্থায়ী হবে না।

আরও পড়ুন: ব্যারিকেড সরানোসহ ইন্টারনেট ও গণপরিবহন স্বাভাবিক করার নির্দেশ সুপ্রিম কোর্টের

এর আগে বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প সতর্ক করে বলেন, তেহরান যদি প্রস্তাবিত শর্ত মেনে না নেয়, তাহলে আবারও ভয়াবহ সামরিক হামলা চালানো হতে পারে।

তিনি জানান, ইরান চুক্তিতে সম্মত হলে চলমান সামরিক অভিযান বন্ধ করা হবে এবং কার্যকর অবরোধও তুলে নেওয়া হতে পারে।

সম্ভাব্য সমঝোতার অংশ হিসেবে হরমুজ প্রণালি-তে জাহাজ চলাচল স্বাভাবিক করার বিষয়েও আলোচনা চলছে। বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ এই নৌপথে অচলাবস্থা বিশ্ববাজারে উদ্বেগ তৈরি করেছে।

ওয়াশিংটনের পক্ষ থেকে এখন কূটনৈতিক সমাধানকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। তবে আলোচনার অগ্রগতি সত্ত্বেও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনো পুরোপুরি স্থিতিশীল হয়নি।