বেইজিংয়ে ট্রাম্প, শিগগিরই চীন সফরে যাচ্ছেন পুতিন

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮:৩৮ পূর্বাহ্ন, ১৫ মে ২০২৬ | আপডেট: ২:৩৮ অপরাহ্ন, ১৫ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খুব শিগগিরই চীন সফরে যাচ্ছেন বলে জানিয়েছে ক্রেমলিন। বৃহস্পতিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রাশিয়ান সংবাদমাধ্যম আরটি।

সফরের সুনির্দিষ্ট তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। তবে প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন দিমিত্রি পেসকভ। রুশ সংবাদমাধ্যমগুলোর ধারণা, আগামী সপ্তাহেই এই উচ্চপর্যায়ের সফর অনুষ্ঠিত হতে পারে। পুতিন সর্বশেষ ২০২৫ সালের সেপ্টেম্বরে বেইজিং সফর করেছিলেন। সে সময় তিনি চীনের সামরিক কুচকাওয়াজ ও একটি শীর্ষ সম্মেলনে অংশ নেন।

আরও পড়ুন: ব্যারিকেড সরানোসহ ইন্টারনেট ও গণপরিবহন স্বাভাবিক করার নির্দেশ সুপ্রিম কোর্টের

এদিকে, যুক্তরাষ্ট্র ও চীনের চলমান কূটনৈতিক উত্তেজনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে বেইজিং সফরে রয়েছেন। ওয়াশিংটন থেকে দীর্ঘ সফর শেষে বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে তাকে বহনকারী এয়ার ফোর্স ওয়ান বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

প্রায় এক দশকের মধ্যে এটি কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম চীন সফর। বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির শীর্ষ নেতাদের বহুল প্রতীক্ষিত এই বৈঠকে ইরান সংকট, বাণিজ্য বিরোধ এবং তাইওয়ান ইস্যু নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন: যে শর্তে মুক্তি পেলেন সিজেপির তিন নেতা

সূত্র জানায়, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে গত মার্চে নির্ধারিত সফরটি পিছিয়ে দেওয়া হয়েছিল। শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে চা-চক্র ও মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার পর ট্রাম্প যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন।

সূত্র: বিসিবি, রয়টার্স।