কুয়েতের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ন, ১৬ জুলাই ২০২৬ | আপডেট: ১২:৩৭ অপরাহ্ন, ১৬ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটিতে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাতে জানা গেছে, আইআরজিসি তাদের চলমান ‘নাসর ২’ সামরিক অভিযানের অষ্টম ধাপে এ হামলা পরিচালনা করেছে।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্য উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

আইআরজিসির প্রকাশিত বিবৃতিতে বলা হয়, হামলায় মার্কিন বাহিনীর সি-র‍্যাম (C-RAM) আগাম সতর্কতা রাডার ব্যবস্থা এবং সেনাসদস্যদের একটি সমাবেশস্থল লক্ষ্যবস্তু করা হয়েছে। হামলায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন—দুই ধরনের অস্ত্রই ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছে বাহিনীটি।

বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনায় কুয়েতের ভূখণ্ড ব্যবহার করছে। এ প্রেক্ষাপটে কুয়েতের জনগণের প্রতি দেশ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দাবি তোলার আহ্বানও জানিয়েছে আইআরজিসি।

আরও পড়ুন: লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৬০ অভিবাসনপ্রত্যাশীর মধ্যে নিখোঁজ ৫০

তবে হামলার বিষয়ে কুয়েত বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। এছাড়া আইআরজিসির দাবিও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।