ইরানের হামলায় কুয়েতের বিদ্যুৎকেন্দ্র ও পানি শোধন প্ল্যান্টে ব্যাপক ক্ষয়ক্ষতি

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ন, ২১ জুলাই ২০২৬ | আপডেট: ১১:০৪ অপরাহ্ন, ২১ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কুয়েতের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও পানি শোধন প্ল্যান্টে আবারও হামলার ঘটনা ঘটেছে। কুয়েত সরকারের দাবি, টানা চার দিনের ইরানি হামলায় দেশের গুরুত্বপূর্ণ এসব অবকাঠামো উল্লেখযোগ্য ক্ষতির মুখে পড়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) কুয়েতের বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য শক্তি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ধারাবাহিক হামলায় কয়েকটি স্পর্শকাতর স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

আরও পড়ুন: দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেসের শীর্ষ নেতারা আটক

মন্ত্রণালয় জানায়, জরুরি সাড়া প্রদানকারী দল দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে এবং দ্রুত মেরামত কার্যক্রমও অব্যাহত রয়েছে।

 

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে না, কী বললেন নিউইয়র্কের মেয়র?