দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
ছবিঃ সংগৃহীত
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) ভোররাতে দেশটির ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন এলাকায় এ ঘটনা ঘটে।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতদের সবার বাড়ি নারায়ণগঞ্জে। আজ ভোরে কুইন্সটাউনে অবস্থিত একটি বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানে আকস্মিক আগুন লাগে। দুর্ঘটনার সময় সেখানে থাকা প্রতিনিধি ও কর্মচারীরা দোকানের ভেতরে ঘুমিয়ে ছিলেন। আগুনে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়।
আরও পড়ুন: দুই হাজার কিলোমিটারের সীমা তুলে নিল ইরান, আরও দূরপাল্লার মিসাইল তৈরির পরিকল্পনা
প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতদের বিস্তারিত পরিচয় আনুষ্ঠানিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। দুর্ঘটনাকবলিত স্থানটি ঘিরে রেখেছে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আরও পড়ুন: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৭ বাংলাদেশি নিহত, আহত ১৫





