ইরান ইস্যুতে নজর, ৯২ ডলারে স্থির বিশ্ববাজারে তেলের দাম

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:২১ অপরাহ্ন, ২৫ অগাস্ট ২০২৬ | আপডেট: ৬:২১ অপরাহ্ন, ২৫ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন ও কঠোর নিষেধাজ্ঞার সম্ভাব্য প্রভাব নিয়ে বাজারে মূল্যায়ন চলায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম সামান্য পরিবর্তনের পর ৯২ ডলারের আশপাশে স্থির হয়েছে। সোমবার দুই শতাংশের বেশি দরপতনের পর মঙ্গলবার বাজারে স্থিতিশীলতা দেখা যায়।

মঙ্গলবার (২৫ আগস্ট) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ৯ সেন্ট বা ০.১ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯২.১৬ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ সেন্ট বেড়ে প্রতি ব্যারেল ৮৫.০২ ডলারে লেনদেন হয়েছে।

আরও পড়ুন: ইসলামাবাদে রেড অ্যালার্ট, জারি ১৪৪ ধারা

এর আগে সোমবার আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে উল্লেখযোগ্য পতন ঘটে। টানা ছয় সেশনের ঊর্ধ্বগতির পর ব্যবসায়ীরা মুনাফা তুলে নেওয়ায় ব্রেন্ট ও ডব্লিউটিআই—দুই ধরনের অপরিশোধিত তেলের দামই প্রায় ২.৪ শতাংশ কমে যায়।

বাজার বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার তাৎক্ষণিক প্রভাব নিয়ে বিনিয়োগকারীরা হিসাব-নিকাশ করছেন। নিষেধাজ্ঞা ইরানের তেল রপ্তানিতে কতটা প্রভাব ফেলবে এবং এর জবাবে তেহরান আঞ্চলিক তেল সরবরাহ বা জাহাজ চলাচলে কোনো পদক্ষেপ নেয় কি না—এসব বিষয় এখন বাজারের অন্যতম প্রধান বিবেচনা। 

আরও পড়ুন: ব্যারিকেড সরানোসহ ইন্টারনেট ও গণপরিবহন স্বাভাবিক করার নির্দেশ সুপ্রিম কোর্টের