দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১

Shahrier Islam Pallab
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯:৩৯ পূর্বাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৯:৩৯ পূর্বাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশের মহাসড়কে একাধিক যানবাহনের মধ্যে সংঘর্ষে ২১ জন নিহত হয়েছে। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন চারজন। সোমবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। পুলিশের মুখপাত্র ওয়ারেন্ট অফিসার ক্রিস্টোফার স্পাইস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুটি টয়োটা মিনিবাস ট্যাক্সি ও একটি সুজুকি স্পোর্ট ইউটিলিটি ভেহিকলে (এসইউভি) সংঘর্ষের ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কটি বন্ধ করে দেওয়া হয়।

আরও পড়ুন: মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা প্রথমবার স্বীকার করল যুক্তরাষ্ট্র

পুলিশ জানায়, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই ১৮ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হওয়ায় মোট প্রাণহানি দাঁড়ায় ২১ জনে। এ ছাড়া অন্তত চারজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ এএফপিকে জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করছে।

আরও পড়ুন: শেষ ১৮তম ব্রিকস সম্মেলন, সন্ত্রাসবাদ ও একতরফা সংঘাতের নিন্দা


সূত্র: রয়টার্স