স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজে চাকরির সুযোগ
স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির কোয়ালিটি অ্যাসুরেন্স বিভাগে ‘অফিসার’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ মে ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গত ২০ মে থেকে। নির্বাচিত প্রার্থীরা আকর্ষণীয় বেতন ছাড়াও কোম্পানির নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড
আরও পড়ুন: এসএমসি এন্টারপ্রাইজে চাকরির সুযোগ
পদের নাম: অফিসার
বিভাগ: কোয়ালিটি অ্যাসুরেন্স
আরও পড়ুন: ব্র্যাকে আকর্ষণীয় বেতনে নিয়োগ বিজ্ঞপ্তি
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: মানিকগঞ্জ
কর্মক্ষেত্র: কারখানা
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
আবেদনকারীদের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিএসসি পাস হতে হবে। এছাড়া হিমায়িত খাদ্য শিল্প সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
প্রার্থীর যোগ্যতা
নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন
বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছর
বেতন ও সুবিধা
নির্বাচিত প্রার্থীদের জন্য থাকবে আকর্ষণীয় ও প্রতিযোগিতামূলক বেতন। পাশাপাশি কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধাও প্রদান করা হবে।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদন শুরু: ২০ মে ২০২৬
আবেদনের শেষ তারিখ: ৩১ মে ২০২৬
ওয়েবসাইট: https://www.sfbl.com.bd





