অ্যাপেক্স ফুটওয়্যারে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

Any Akter
চাকরি ডেস্ক
প্রকাশিত: ১২:১৮ অপরাহ্ন, ১৬ জুলাই ২০২৬ | আপডেট: ১:১৭ অপরাহ্ন, ১৬ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বেসরকারি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ইআরপি (ERP), আইটি বিভাগে এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ১৪ আগস্ট ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানটির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৫ জুলাই ২০২৬ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। পদসংখ্যা নির্দিষ্ট করে উল্লেখ না করা হলেও যোগ্য প্রার্থীদের মধ্য থেকে প্রয়োজন অনুযায়ী নিয়োগ দেওয়া হবে।

আরও পড়ুন: স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজে ব্র্যান্ড নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি অথবা এমএসসি ডিগ্রি থাকতে হবে। এছাড়া সফটওয়্যার বা ABAP ডেভেলপমেন্টে অভিজ্ঞতা থাকলে তা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

প্রার্থীদের ২ থেকে ৪ বছরের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নির্বাচিত প্রার্থীরা ঢাকার গুলশান-১-এ অবস্থিত প্রতিষ্ঠানের অফিসে ফুলটাইম ভিত্তিতে কাজ করবেন। নারী ও পুরুষ—উভয়েই এ পদে আবেদন করতে পারবেন। বয়সসীমা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

আরও পড়ুন: এসএমসিতে পার্টটাইম চাকরির সুযোগ

বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। পাশাপাশি প্রতিষ্ঠানটির নীতিমালা অনুযায়ী বিভিন্ন আকর্ষণীয় সুযোগ-সুবিধা দেওয়া হবে।

সুবিধাগুলোর মধ্যে রয়েছে—

প্রভিডেন্ট ফান্ড

সপ্তাহে দুই দিন ছুটি

গ্র্যাচুইটি

দুপুরের খাবারের সুবিধা

বার্ষিক ইনক্রিমেন্ট

বছরে দুটি উৎসব বোনাস

জীবন বিমা (দুর্ঘটনা ও হাসপাতালে ভর্তি সংক্রান্ত)

হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড়

প্রাপ্যতা সাপেক্ষে পিক অ্যান্ড ড্রপ পরিবহন সুবিধা

ডে-কেয়ার সুবিধা

অ্যাপেক্স পণ্যে ফ্যামিলি ডিসকাউন্ট

আগ্রহী প্রার্থীরা অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অথবা নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া আবেদন লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ১৪ আগস্ট ২০২৬