স্বাধীন সাংবাদিকতা নিশ্চিতে যুগোপযোগী সাইবার আইন হচ্ছে
স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করতে যুগোপযোগী সাইবার আইন প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। তিনি বলেছেন, ভুয়া তথ্যের কারণে সমাজে যেন অস্থিরতা তৈরি না হয় এবং সাংবাদিকতার স্বাধীনতায় কোনো ধরনের হস্তক্ষেপ না ঘটে—এসব বিষয় বিবেচনায় নিয়েই নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ভুয়া তথ্যের কারণে সমাজে যাতে অস্থিরতা তৈরি না হয় এবং সাংবাদিকতার স্বাধীনতায় যেন কোনো ধরনের হস্তক্ষেপ না ঘটে, সেসব বিষয়কে গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়েছে। এসব লক্ষ্য সামনে রেখেই যুগোপযোগী একটি আইন তৈরির চেষ্টা চলছে।
আরও পড়ুন: ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
তিনি বলেন, নতুন আইন প্রণয়নের পাশাপাশি এর যেন কোনো ধরনের অপব্যবহার না হয়, সেটিও বিবেচনায় রাখা হচ্ছে। আইনটি এমনভাবে প্রণয়ন করার উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে একদিকে ভুয়া তথ্য ও সাইবার অপরাধ মোকাবিলা করা যায়, অন্যদিকে সাংবাদিকতার স্বাধীনতাও সুরক্ষিত থাকে।
মন্ত্রী আরও বলেন, আইন প্রণয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হচ্ছে। স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি সাইবার জগতের অপব্যবহার ঠেকানোই নতুন আইনের অন্যতম লক্ষ্য।
আরও পড়ুন: ডিআরইউ'র প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী
সংশ্লিষ্টদের মতে, সাইবার আইন প্রণয়নে তথ্যের সঠিকতা নিশ্চিত করা এবং একই সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার মধ্যে ভারসাম্য রাখা গুরুত্বপূর্ণ। নতুন আইনের চূড়ান্ত রূপ ও এর বাস্তব প্রয়োগের ওপরই এর কার্যকারিতা অনেকাংশে নির্ভর করবে।





