আন্দারমানিক নদীতে ভেসে এলো ৪০ ফুট লম্বা মৃত তিমি, দুর্গন্ধ এড়াতে মাটিচাপা দিচ্ছে বন বিভাগ

Sadek Ali
বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১২:১০ অপরাহ্ন, ১০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১:২৩ অপরাহ্ন, ১০ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বরগুনার তালতলীতে আন্দারমানিক নদীতে ভেসে এসেছে প্রায় ৩০ ফুট দীর্ঘ একটি মৃত তিমি। 

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার গাজীর খেয়াঘাট এলাকায় নদীতে তিমিটিকে ভাসতে দেখেন স্থানীয়রা। পরে খবর ছড়িয়ে পড়লে তিমিটি দেখতে নদীর তীরে ভিড় করেন শত শত উৎসুক জনতা।

আরও পড়ুন: ফুলপুরে সর্বোচ্চ ও নিয়মিত হোল্ডিং ট্যাক্স প্রদানকারীদের সম্মাননা স্মারক প্রদান

স্থানীয় ও বন বিভাগ সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগর থেকে ভেসে তিমিটি আন্দারমানিক নদীতে প্রবেশ করে। পরে স্থানীয়রা নদীর মাঝ থেকে তিমিটিকে নদীর কিনারে নিয়ে আসেন। তবে তিমিটি কয়েক দিন আগে মারা যাওয়ায় পচন ধরে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা সেটিকে আবার নদীতে ভাসিয়ে দেন।

খবর পেয়ে নিশানবাড়িয়া বন বিভাগের কর্মকর্তারা নদী থেকে তিমিটিকে উদ্ধার করেন। 

আরও পড়ুন: মাগুরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

বন বিভাগ জানিয়েছে, তিমিটির দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট, প্রস্থ ১৫ ফুট এবং ওজন আনুমানিক ৫ থেকে ৬ টন হতে পারে। তিমিটির নমুনা সংগ্রহের পর নিরাপদ স্থানে মাটিচাপা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বন বিভাগ ও স্থানীয়রা নিশানবাড়িয়া খেয়া ঘাটে উচুস্থানে তিমি মাছটি কে মাটি চাপা দেওয়া হয়। 

স্থানীয় রফিক আকন বলেন, গাজীর খেয়াঘাট এলাকায় একটি মৃত তিমি ভেসে আসার খবর শুনে ছেলে-মেয়েদের নিয়ে দেখতে এসেছি।

স্থানীয় জেলে কামাল হোসেনের ধারণা, সমুদ্রে চলাচলকারী কোনো বাণিজ্যিক জাহাজের সঙ্গে ধাক্কা লেগে তিমিটির মৃত্যু হয়ে থাকতে পারে।

স্থানীয় পরিবেশকর্মী আরিফ রহমান বলেন, বরগুনার উপকূলে একের পর এক মৃত তিমি ভেসে আসছে। কিন্তু কী কারণে এসব তিমির মৃত্যু হচ্ছে, তা জানা যাচ্ছে না। তিমিগুলো রক্ষায় সরকারের কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

তালতলী উপজেলা রেঞ্জ কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, স্থানীয়দের কাছ থেকে মৃত তিমির খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা সেটি উদ্ধার করেছেন। তিমিটি কয়েক দিন আগে মারা যাওয়ায় পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। তাই দ্রুত মাটিচাপা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।