ভিজিটর ভিসায় যেসব কাজ করা যাবে না, জানাল মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিজিটর ভিসা মূলত স্বল্পমেয়াদি ও নির্দিষ্ট উদ্দেশ্যে ভ্রমণের জন্য ব্যবহার করা হয়। ব্যবসায়িক কার্যক্রম, পর্যটন, অবকাশযাপন ও চিকিৎসার মতো কাজে এ ভিসা ব্যবহার করা যায়। তবে এই ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কিছু নির্দিষ্ট কার্যক্রম করার অনুমতি নেই বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বি১/বি২ ভিজিটর ভিসায় অনুমোদিত নয়—এমন কয়েকটি কার্যক্রম তুলে ধরা হয়।
দূতাবাসের পোস্ট অনুযায়ী, বি১/বি২ ভিজিটর ভিসায় যেসব কার্যক্রম করা যাবে না—
আরও পড়ুন: ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান
১. বার্থ ট্যুরিজম:
শিশুর জন্য মার্কিন নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া।
আরও পড়ুন: মধ্যপ্রাচ্যের সংঘাতে জ্বালানি সংকটের নতুন শঙ্কা
২. যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তা বা ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে পারিশ্রমিক পাওয়া যায়—এমন কাজ করা।
৩. ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিট অর্জনের উদ্দেশ্যে পড়াশোনা করা।
৪. পারিশ্রমিকের বিনিময়ে কাজ করা।
মার্কিন দূতাবাস জানিয়েছে, বি১/বি২ ভিজিটর ভিসা যুক্তরাষ্ট্রে নির্দিষ্ট ও সীমিত সময়ের ভ্রমণের জন্য দেওয়া হয়। তাই ভিসার নির্ধারিত উদ্দেশ্যের বাইরে কোনো কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। সাধারণত ব্যবসায়িক কাজে ভ্রমণের জন্য ‘বি১’ ভিসা এবং পর্যটন ও চিকিৎসাসংক্রান্ত ভ্রমণের জন্য ‘বি২’ ভিসা দেওয়া হয়।
এর আগে গত ২২ আগস্ট বাংলাদেশি শিক্ষার্থীদেরও সতর্ক করেছিল ঢাকার মার্কিন দূতাবাস।





