বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে বিশাল জনবল নিয়োগ

Any Akter
চাকরি ডেস্ক
প্রকাশিত: ১:২৬ অপরাহ্ন, ২২ জুলাই ২০২৬ | আপডেট: ২:৫৯ অপরাহ্ন, ২২ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি) ৭২টি পদে মোট ৬৪৭ জন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা আগামী ২৭ জুলাই ২০২৬ সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ চলবে ১৬ আগস্ট ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়োগপ্রাপ্তরা অস্থায়ী ভিত্তিতে দেশের যেকোনো কর্মস্থলে দায়িত্ব পালন করবেন। আবেদনকারীর বয়স ২০২৬ সালের ১ জুলাই তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আরও পড়ুন: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর দিলো আরএফএল গ্রুপ

প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে ৩০০×৩০০ পিক্সেল আকারের রঙিন ছবি এবং ৩০০×৮০ পিক্সেল আকারের স্বাক্ষরের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে বা অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণ করা হবে না।

আবেদনের ফি টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে ৭২ ঘণ্টার মধ্যে পরিশোধ করতে হবে। পদের ভিত্তিতে ফি নির্ধারণ করা হয়েছে তিনটি ক্যাটাগরিতে। ১ থেকে ৪ নম্বর পদের জন্য ফি ১৬৮ টাকা, ৫ থেকে ৪৩ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৪৪ থেকে ৭২ নম্বর পদের জন্য ৫৬ টাকা। এই ফি অফেরতযোগ্য।

আরও পড়ুন: অ্যাপেক্স ফুটওয়্যারে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

প্রতিষ্ঠান: বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (CAAB)

মোট পদ: ৭২টি

মোট শূন্যপদ: ৬৪৭

আবেদন শুরু: ২৭ জুলাই ২০২৬, সকাল ১০টা

আবেদনের শেষ সময়: ১৬ আগস্ট ২০২৬, বিকেল ৫টা

আবেদন পদ্ধতি: অনলাইন

চাকরির ধরন: অস্থায়ী

প্রার্থী: নারী ও পুরুষ

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান

বয়সসীমা: ১ জুলাই ২০২৬ তারিখে ১৮–৩২ বছর

সিএএবি কর্তৃপক্ষ আগ্রহী প্রার্থীদের আবেদন করার আগে পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন। পদের যোগ্যতা, অভিজ্ঞতা, বেতন স্কেল ও অন্যান্য শর্ত বিজ্ঞপ্তিতে বিস্তারিত উল্লেখ রয়েছে।