মামুনুল হকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
হেফাজতে ইসলামের সাবেক নেতা ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মঙ্গলবার নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী একেএম ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: চার আসনে ভোট কারচুপির অভিযোগ গ্রহণ করল হাইকোর্ট
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় করা ধর্ষণ মামলার প্রেক্ষিতে আদালত এ পরোয়ানা জারি করেন।
প্রসঙ্গত, ২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে এক নারীর সঙ্গে মামুনুল হককে অবরুদ্ধ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। পরবর্তীতে, ১৮ এপ্রিল মোহাম্মদপুরের একটি মাদরাসা থেকে মামুনুল হককে গ্রেপ্তার করা হয় এবং তাকে কারাগারে পাঠানো হয়। সবশেষ গত ৩ মে তিনি কারামুক্ত হন।
আরও পড়ুন: সাবেক এমপি বদিকে জামিন দিলেন হাইকোর্ট





