পাঁচ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ২১ জানুয়ারি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ন, ১২ অক্টোবর ২০২৬ | আপডেট: ২:৩৭ অপরাহ্ন, ১২ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পাঁচটি ধাপে আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত সূচি অনুযায়ী, প্রথম ধাপের ভোটগ্রহণ হবে আগামী বছরের ২১ জানুয়ারি। সোমবার দুপুর সোয়া ১টার দিকে নির্বাচন কমিশনের বৈঠক শেষে এ তথ্য জানানো হয়।

সূচি অনুযায়ী, প্রথম ধাপে ৮১৫টি ইউনিয়ন পরিষদে ভোট হবে ২১ জানুয়ারি। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি ভোটগ্রহণের জন্য নির্ধারণ করা হয়েছে ৭২৭টি ইউনিয়ন পরিষদ। বাকি তিন ধাপের ভোটের তারিখ রাখা হয়েছে ২৯ এপ্রিল, ১৩ মে ও ২৭ মে।

আরও পড়ুন: পরাজিত শক্তির সব চক্রান্ত প্রতিহত করতে প্রস্তুত বিএনপি: রিজভী

নির্বাচনের সময়সূচি নির্ধারণের উদ্দেশ্যে সোমবার বেলা ১১টায় বৈঠকে বসে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্য চার নির্বাচন কমিশনার এবং কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

বৈঠক শেষে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরিকল্পনার কথা জানানো হয়।

আরও পড়ুন: অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা কাজী গুলশান আরা ও দেবাশীষ গ্রেপ্তার