বংশীকুন্ডা কলেজের প্রতিষ্ঠাতা আলী আমজদ তালুকদার আর নেই

Shahrier Islam Pallab
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ন, ০৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ৪:৩৪ অপরাহ্ন, ০৯ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দৈনিক বাংলাবাজার পত্রিকার নিয়মিত কলাম লেখক, ফ্রিল্যান্স সাংবাদিক ও বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান রাসেল আহমদের পিতা আলী আমজদ তালুকদার (৭৬) শুক্রবার রাত ১.৪৫ মিনিটে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা গ্রামে নিজ বাড়িতে বার্ধ্যক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন। 

আজ শুক্রবার সকাল সাড়ে এগারোটায় স্থানীয় বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের মাঠে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মধ্যনগর উপজেলার একমাত্র স্বতন্ত্র উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বংশীকুন্ডা কলেজের প্রতিষ্ঠাতা ও সমাজসেবী মরহুম আলী আমজদ তালুকদার মৃত্যুকালে স্ত্রী ও ৩ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং ব্যাক্তিবর্গ পৃথক পৃথক বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন।

আরও পড়ুন: কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হত্যা: চট্টগ্রামে সিএনজিচালক গ্রেপ্তার