হরিরামপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি জামিল বিশ্বাস, সাধারণ সম্পাদক নাজমুল চৌধুরী
মানিকগঞ্জের হরিরামপুর প্রেসক্লাবের( ২০২৬-২০২৭) ও( ২০২৭-২০২৮) মেয়াদের কার্যকরী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে।নবগঠিত কমিটিতে দৈনিক সকালের বার্তার মানিকগঞ্জ জেলা প্রতিনিধি মো. জামিল বিশ্বাস সভাপতি এবং দৈনিক সময়ের কণ্ঠের মানিকগঞ্জ জেলা প্রতিনিধি মো. নাজমুল চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
উক্ত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি দৈনিক তথ্য সংবাদের জেলা প্রতিনিধি ইমরুল হাসান হিমেল, সহ-সভাপতি দৈনিক পৃথিবী প্রতিদিনের উপজেলা প্রতিনিধি মানিকুর রহমান এবং যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক নিরপেক্ষের উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আলী নির্বাচিত হন।
আরও পড়ুন: নান্দাইলে দুর্বার তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ পরিচ্ছন্নতা অভিযান
এ ছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক আলোর দিগন্তের উপজেলা প্রতিনিধি মো.আমজাদ মীর, সহ-সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক আমাদের মাতৃভূমির স্টাফ রিপোর্টার আবুল হাসনাত রাসেল, কোষাধ্যক্ষ পদে দৈনিক গণজমিনের জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম এবং দপ্তর সম্পাদক পদে দৈনিক গণকণ্ঠের উপজেলা প্রতিনিধি রাসেল ও সহ দপ্তর সম্পাদক পদে দিগন্তের কাগজের জেলা প্রতিনিধি জহুরুল ইসলাম জুয়েল নির্বাচিত হন।
কমিটির অন্যান্য পদে প্রচার সম্পাদক হিসেবে দৈনিক নববাণীর স্টাফ রিপোর্টার এসএম অপু, ক্রীড়া সম্পাদক হিসেবে জিএসএন নিউজ-২৪ ডটকমের ক্রীড়া প্রতিবেদক সাব্বির নির্বাচিত হন।
আরও পড়ুন: বংশীকুন্ডা কলেজের প্রতিষ্ঠাতা আলী আমজদ তালুকদার আর নেই
কার্যকরী পরিষদের সদস্য হিসেবে হিসেবে দৈনিক রাঙামাটির সময়ের উপজেলা প্রতিনিধি বিল্লাল হোসেন, দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবির উপজেলা প্রতিনিধি সৌরভ সাহা, বিডি লাইভ ২৪ ডটকমের জেলা প্রতিনিধি মো. মিজানুর রহমান প্রমূখ।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির সব সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তাঁদের শুভাকাঙ্ক্ষীরা।
তাঁরা প্রত্যয় ব্যক্ত করেন, নতুন নেতৃত্ব সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং হরিরামপুর উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের চিত্র গণমাধ্যমে তুলে ধরতে কার্যকর ভূমিকা রাখবে।
পাশাপাশি নতুন কমিটির নেতৃত্বে সাংবাদিকদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও পেশাগত দায়িত্ববোধ আরও সুদৃঢ় হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।





