রুয়েটের ৭ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক

Sadek Ali
রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১:১৩ অপরাহ্ন, ০৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ১:২৫ পূর্বাহ্ন, ০৮ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’-এর জন্য রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাত জন শিক্ষার্থী মনোনীত হয়েছেন। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের ২০১৯ থেকে ২০২১ সালে করা আবেদনপত্র যাচাই-বাছাই শেষে মোট ৪৬৯ জন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) প্রবর্তিত ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ এর জন্য মনোনীত হয়েছেন।

‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’-এর জন্য মনোনীত রুয়েটের ৭ জন শিক্ষার্থীর মধ্যে ২০১৯ সালের ৩ জন, ২০২০ সালের ১ জন এবং ২০২১ সালের জন্য মনোনীত হয়েছেন ৩ জন শিক্ষার্থী। তালিকায় ২০১৯ সালের জন্য মনোনীত রুয়েটের তিন সাবেক শিক্ষার্থীর মধ্যে রয়েছেন পুরকৌশল বিভাগের সুমাইয়া তাবাসসুম, যন্ত্রকৌশল বিভাগের মিফতাহুল মবিন চৌধুরী এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের মহিউদ্দিন আহমেদ। ২০২০ সালের জন্য মনোনীত হয়েছেন স্থাপত্য বিভাগের সাবেক শিক্ষার্থী তামান্না সুলতানা স্বর্ণা। ২০২১ সালের জন্য মনোনীত তিন শিক্ষার্থীর মধ্যে রয়েছেন মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শাহিনুর আলম, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের মো. মাইনুল ইসলাম এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জাহিদ হাসান।

আরও পড়ুন: রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মব করে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, বিএনপি নেতা গ্রেপ্তার

এদিকে শিক্ষার্থীদের এমন সাফল্যের জন্য তাদেরকে রুয়েট পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।