নিয়মিত গরম পানি পান করলেই যে সমস্যা দূর হয়

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ন, ১৬ নভেম্বর ২০২৩ | আপডেট: ৩:৪৩ অপরাহ্ন, ১৬ নভেম্বর ২০২৩
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পানির অপর নাম জীবন। আমাদের শরীরের ৭০ শতাংশই গঠিত হয় পানি দিয়ে। সুস্থতার জন্য নিয়মিত অন্তত ২ লিটার পানি পান করা উচিত। বিভিন্ন রোগ প্রতিরোধে এবং শরীরকে হাইড্রেট রাখতে পানির গুরুত্ব অতুলনীয়। প্রতিদিন সকালে খালি পেটে ১-২ গ্লাস, দিনের যেকোনো সময় খাবারের ৩০ মিনিট আগে বা পরে এক গ্লাস হালকা গরম পানি পান করা উচিত। নিয়মিত হালকা গরম পানি পান করলে তারুণ্যকে ধরে রাখা যায়। ত্বকে জমাট বাধা তেল ও ধুলোবালি থেকে মুক্তি পেতেও গরম পানি পান করা উচিত।

পুষ্টিবিদরা বলেন, ঈষদুষ্ণ পানি পান করলে পেট পরিষ্কারসহ শরীরের অতিরিক্ত চর্বি থেকে মুক্তি পাওয়া যায়। ত্বক থাকে প্রাণবন্ত ও উজ্জ্বল।

আরও পড়ুন: ক্যানসারের ঝুঁকি কমাতে বদলান ৫ দৈনন্দিন অভ্যাস

গরম পানির কিছু উপকারিতা-

সকালে খালি পেটে গরম পানি পান করলে হজম ক্ষমতা বাড়ে। হজমের সমস্যা দূর করতে পারে এক কাপ গরম পানি।

আরও পড়ুন: আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন

গলা ব্যথা হলে বেশ কয়েকটা আদা কুঁচি দিয়ে পানি ফুটিয়ে সেই পানি পান করলে গলায় আরাম পাওয়া যায় এবং খুব তাড়াতাড়ি গলার ব্যথাও দূর হয়ে যায়।

গলার ব্যথা দূর করতে গরম পানিতে সামান্য মধু ও ২ এক ফোঁটা লেবুর রসও দিতে পারেন এতে তাড়াতাড়ি গলার ব্যথা কমে যাবে।

রক্ত চলাচলে গরম পানি অনেকটাই সাহায্য করে। নিয়মিত গরম পানি পান করলে ঠিক করে রক্ত চলাচল হতে পারে। এতে শরীরে ব্যথা বেদনাও কম হয় ও মেটাবলিজমও ঠিক থাকে।