দ্বিগুণ হচ্ছে শিক্ষকদের উৎসব ভাতা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ন, ১৪ এপ্রিল ২০২৬ | আপডেট: ৯:৪১ অপরাহ্ন, ১৪ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা দ্বিগুণ করার আশ্বাস পুনর্ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, বর্তমানে মূল বেতনের ৫০ শতাংশ হিসেবে প্রদত্ত উৎসব ভাতাকে বাড়িয়ে ১০০ শতাংশে উন্নীত করার পরিকল্পনা সরকারের রয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

আরও পড়ুন: বিরোধী দলের ওপর ‘স্বৈরাচারের ভূত’ ভর করেছে: তারেক রহমান

শিক্ষামন্ত্রী বলেন, অতীতে শিক্ষকদের উৎসব ভাতা ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়েছিল। বর্তমান সরকার সেটিকে ১০০ শতাংশে উন্নীত করার লক্ষ্যে কাজ করছে, যা বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি সরকারের অন্যতম অগ্রাধিকার। পূর্ববর্তী সময়েও বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও সেগুলো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। বর্তমান সরকার সেই ধারাবাহিকতায় শিক্ষকদের জন্য আরও ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করছে।

আরও পড়ুন: হঠাৎ কেন দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ করলো সরকার

শিক্ষামন্ত্রী জানান, শিক্ষা খাতে বিদ্যমান সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধান করা হবে। শিক্ষার্থীদের মানবিক ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের আর্থিক ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি বলেও তিনি মন্তব্য করেন।

এছাড়া তিনি কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য—এই তিন খাতকে সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন এবং কৃষকদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করতেও সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, সরকারের চলমান পদক্ষেপের মাধ্যমে শিক্ষাব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং শিক্ষকদের দীর্ঘদিনের দাবিগুলো ধীরে ধীরে বাস্তবায়িত হবে।